পিরোজপুরে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
1000120619

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী এ অভিযানের উদ্বোধন করেন। ঢাকার মূল কর্মসূচির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয় পিরোজপুর জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং চারপাশের পরিবেশ পরিষ্কার করার কার্যক্রম পরিচালনা করা হয়।

​পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার জনাব মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা সিভিল সার্জন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ কর্মসূচিতে অংশ নেন।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রতি শনিবার পিরোজপুরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ অভিযান চলবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সরকারি উদ্যোগে ডেঙ্গু দমন সম্ভব নয়। সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই একটি ডেঙ্গুমুক্ত পিরোজপুর গড়ে তুলতে পারে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *