পীরগাছায় জমি বিরোধে শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

0
IMG-20260621-WA0010


মোঃ সৈয়দ আলী, পীরগাছা রংপুর প্রতিনিধি:
নিরাপত্তা চাইলেন ভুক্তভোগীরংপুরের পীরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, মারধরের চেষ্টা এবং বাড়িছাড়া করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. আবু তাহের মাস্টার পীরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জগজীবন এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আবু তাহের মাস্টারের বিরোধ চলছিল। এ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করার পর থেকেই প্রতিপক্ষরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।লিখিত অভিযোগে বুলু মিয়া, ইসহাক আলী, শফিকুল ইসলাম, হানিফ আলী, চায়না বেগম, সাহেব আলী, মোরশেদা বেগম, রহিমা বেগম ও সিদ্দিক আলীসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, গত ২১ ফেব্রুয়ারি ছেলে ও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।আবু তাহের মাস্টার বলেন, “আমি একজন শিক্ষক। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারছি না। স্কুলে যাতায়াতের সময়ও হুমকির মুখে পড়তে হচ্ছে। যে কোনো সময় আমার ও পরিবারের সদস্যদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।”তিনি আরও বলেন, প্রতিপক্ষের অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *