পীরগাছায় ২৫টি হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ, উপস্থিত ছিলেন এমপি আখতার হোসেন​

0
WhatsApp Image 2026-07-11 at 2.59.50 PM

​মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র আওতায় এলাকার অসহায়, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২৫টি হুইলচেয়ার এবং ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।​পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, পীরগাছা উপজেলার প্রকৌশলী মো: আসাদুজ্জামান জেমি এবং জাতীয় নাগরিক পার্টি পীরগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “দেশের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই হুইলচেয়ার ও সেলাই মেশিন শুধু অনুদান নয়, বরং অসহায় মানুষের এগিয়ে যাওয়ার ও নিজে কিছু করার প্রেরণা।” তিনি বিতরণকৃত সামগ্রীর সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *