প্রায় এক বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও বেতন উত্তোলনের অভিযোগ

0
IMG-20260703-WA0022


মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুরের প্রতিনিধি :

পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের সুবিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক লিউকত আলী তালুকদার ২০২৫ সালের অক্টোবর মাস থেকে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ের হাজিরা খাতায়ও তার কোনো স্বাক্ষর নেই বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী রানী বলেন, “ওই শিক্ষককে একাধিকবার বিদ্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। বরং বলেছেন, ‘আপনি যা পারেন করেন, আমি বিদ্যালয়ে যাব না।’”বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুপস্থিতির বিষয়টি নিয়ে কথা বললে তাদের ভয়ভীতি দেখানো হয়। এছাড়া লিখিত নোটিশ পাঠানো হলেও সংশ্লিষ্ট শিক্ষক তা গ্রহণ করেননি এবং কোনো জবাবও দেননি।বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অভিযোগ করে বলেন, “লিউকত আলী তালুকদার স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। ফলে আমরা শরীরচর্চা বিষয়ে নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে লিউকত আলী তালুকদার বলেন, “আমি অসুস্থ ছিলাম। তবে বিষয়টি নিয়ে কে কী বলছে তা আমি জানি না। যা করার করেন।”এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *