বিকাশ দোকানের টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করলেন পুলিশ সার্জেন্ট

পুলিশ সার্জেন্ট “নাজমুল ইসলাম” গুলশান-১ এর টেঙ্গু-৩২ লোকেশনে সঙ্গীয় ফোর্সসহ ডিউটিতে ছিলেন। ডিউটি চলাকালীন হঠাৎ গুলশান-১ এর পশ্চিম সিগনালে লোকজনের হইচই শুনতে পান দায়িত্বরত সার্জেন্ট নাজমুল ইসলাম।
দায়িত্বরত পুলিশ সার্জেন্ট নাজমুল ইসলাম সাথে সাথে সেখানে যান। সেখানে যেয়ে জানতে পারেন সাইফুল (২৭) নামে একজন ব্যক্তি গুলশান-১ বিকাশের দোকান থেকে টাকা সেন্ড করে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিলো। দোকানকার আ: জলিল (৪৯) চোর চোর বলে ধাওয়া দিলে সাথে আরো কয়েকজন মিলে চোরকে দৌড়তে দৌড়াতে থাকেন। পরবর্তীতে দায়িত্বরত সার্জেন্ট নাজমুল ইসলাম এবং তার সাথে থাকা কন্সটেবল উপস্থিত জনগণের সহযোগিতায় উক্ত চোরকে ধরতে সক্ষম হোন।
দৌঁড়ানোর সময় এক বাচ্চা আঘাত প্রাপ্ত হয়। উপস্থিত লোকজন চোরকে অনেক মারধর করছিলো। পরবর্তীতে উক্ত চোরকে সার্জেন্ট নাজমুল ইসলাম পুলিশ বক্সে নিয়ে আসেন।
আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় বুঝিয়ে দেয়া হয়।
