বিশ্বনাথের দারুন্নাজাত মহিলা মাদ্রাসার কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
IMG-20260809-WA0068

আবদুল হামিদ রানা, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে বয়স্ক মহিলাদের পবিত্র কুরআন শিক্ষা, টেইলারিং ও মক্তব শিক্ষা প্রদানের ব্যতিক্রমী লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দারুন্নাজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (৯ আগস্ট) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সেক্রেটারি মো. সিতাব আলীর সভাপতিত্বে এবং হাফিজ ক্বারী তানবীর আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফর রহমান, আল-ইর্শাদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল মুমিন, বিশিষ্ট সাংবাদিক তজম্মুল আলী রাজু, আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আঙ্গুর আলী, সমাজসেবক আসিক আলী ও ফারুক মিয়াসহ অন্যান্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোলাইমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *