রংপুরের কাউনিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবসে এনসিপির পুষ্পস্তবক অর্পণ

0
20260326_000414.mp4_snapshot_00.04_[2026.03.26_01.23.59]

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি নেতৃবৃন্দ ও কর্মীরা।

দিবসটি উপলক্ষে ২৬ মার্চ রাত ১২টা ০১ মিনিটে কাউনিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (NCP) এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, টেপামধুপুর এনসিপির সমন্বয়ক ও অবসরপ্রাপ্ত সার্জন আব্দুল খালেক, হারাগাছ ইউনিয়ন সমন্বয়ক সাইফুল ইসলাম, কুর্শা ইউনিয়ন সমন্বয়ক আব্দুস সোবাহান, বালাপাড়া ইউনিয়ন যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ গোলাম রব্বানী ও ওয়ার্ড সমন্বয়কারী রমজান আলীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেত্রবৃন্দ।


এ সময় উপস্থিত নেতাকর্মীরা নীরবতা পালন করেন এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দুআ করেন।


পুষ্পস্তবক অর্পণকালে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শহীদদের আদর্শ বুকে ধারণ করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।


এ সময় জাতীয় নাগরিক পার্টি (NCP) কাউনিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *