রংপুরের পীরগাছায় আলোচিত নুসরাত জাহান নুপুর হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ

0
IMG-20260626-WA0004

মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার (২৫জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সতন্ত্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খালিদ হাসান মিলু (২৫) ও তার স্ত্রী মোছা. দিলরুবা আক্তার দিশা (২২)। তারা উভয়েই পীরগাছা উপজেলার সতন্ত্রা গ্রামের বাসিন্দা।রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় পীরগাছা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় পীরগাছা থানায় দণ্ডবিধির ৩০২সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, বিয়ের পর নুসরাত জাহান নুপুর ও তার স্বামী ঢাকায় চাকরি করতেন। পরে তারা নুপুরের বাবার বাড়িতে বসবাস শুরু করলে পারিবারিকভাবে ওই বিয়ে মেনে নিতে না পেরে অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি ও বাধা দিতে থাকেন।অভিযোগ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি নুপুরের স্বামী তাকে নিতে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং জোরপূর্বক ডিভোর্সের কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় নুপুরকে শারীরিকভাবে নির্যাতন ও আটকে রাখা হয়। একই সঙ্গে তার স্বামীকেও একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।পরদিন সকালে নুপুরের মরদেহ ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়ার পর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয় এবং নতুন করে মামলা রুজু করে পুলিশ।রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *