লোহাগাড়ায় প্রাইভেটকারে বিশেষ কৌশলে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, দুই নারীসহ আটক ৪

0
IMG-20260807-WA0031

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকারে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করেন। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি এ মাদক চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবার নির্মূলে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *