সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল -কেমন হতে পারে আগামীর কমিটি।

IMG-20260930-WA0031

সিলেট জেলা প্রতিনিধি
আব্দুল হামিদ রানা

স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে সিলেটে চলছে গুঞ্জন। চলমান কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই ।
তাছাড়া যুবদলের জেলা ও মহানগরে নতুন কমিটি দিয়ে- কমিটি ডেডলক খুলে ফেলা হয়েছে। তাই নড়েচড়ে বসেছে অন্য অঙ্গসংগঠনের পদপ্রত্যাশীরা।

এই মুহূর্তে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সিলেট জেলা মহানগর কমিটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

কেমন হতে পারে সিলেট সেচ্ছাসেবকদলের কমিটি তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি পদে দুজনের নাম শোনা যাচ্ছে। বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা ও বর্তমান সাধারণ সম্পাদক শাকিল মুর্শেদ। দুজনেই ছাত্রদলের তৃণমূল থেকে উঠে এসেছেন।

বিগত ফ্যাসিস্ট আমলে হামলা মামলার শিকার হয়েছেন। দুর্দিনের পরীক্ষায় উত্তীর্ন তাঁরা।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হিসেবে জেলা কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের নাম শোনা যাচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের বর্তমান যে কমিটিকে সফল হিসেব ধরা হয় সেই জামাল-শাকিল -মিফতা কমিটি বিগত দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। দেলোয়ার হোসেনও ছিলেন মিছিল আর সমাবেশের সামনের সারিতে।

একটি সূত্র জানিয়েছে আব্দুল আহাদ খান জামাল আর স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে ফিরবেন না। তাই মিফতাউল কবির মিফতা, শাকিল মোর্শেদ অথবা দেলোয়ার হোসেনের মধ্যে যে কোন একজন হতে পারে আগামীর জেলা স্বেচ্ছাসেবকদলের কান্ডারী।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে নাম শোনা যাচ্ছে বেশ কয়েকজনের। এরমধ্যে বেশি উচ্চারিত হচ্ছে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও স্বেচ্ছাসেবকদলের বর্তমান মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সালেহা মোঃ তাহেরের নাম। এ দুজন বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোচনায় আছেন জি এম সুমন ও সাইদুল এনাম চৌধুরী লাহিনের নাম।

Reporter: