একটি পরামর্শই হতে পারে একটি শহর বদলে দেওয়ার অনুপ্রেরণা!
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
আপনার একটি গঠনমূলক মতামত, একটি সুন্দর উদ্যোগ কিংবা একটি জনকল্যাণমূলক পরামর্শ বদলে দিতে পারে আমাদের প্রিয় খুলনা শহরের চিত্র।
শহর শুধু প্রশাসনের নয়, শহর আমাদের সবার। তাই খুলনাকে পরিচ্ছন্ন, আধুনিক, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের প্রতিটি ইতিবাচক পরামর্শ হতে পারে পরিবর্তনের শক্তি।
আপনার কথা, আপনার পরামর্শে—বদলে যাক প্রিয় খুলনা।
জনাব নজরুল ইসলাম মঞ্জু
প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), খুলনা।
