নুর মোস্তফা কামাল সাদেক কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

IMG-20260823-WA0007

মামুনুর রশীদ প্রতিনিধি : ঈদগাহ,কক্সবাজার।

২০২৬ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নুর মোস্তফা কামাল সাদেক কোচিং সেন্টার ও নাইট কেয়ার।
শনিবার (২২ আগস্ট ২০২৬) কোচিং সেন্টারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৫৪ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক নুর মোস্তফা কামাল সাদেক, ঈদগড় বদর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রমজান আলী নেজামী, ভোমরিয়াঘোনা হাজী শফিক আহমদ দাখিল মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দীন ও বেলাল উদ্দিন আযাদ, অরবিট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. তানিম, ইসলামাবাদ এম.আর.এস. ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা জানে আলম, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, “তুমি আমাকে একটি শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব”— নেপোলিয়নের এ উক্তি শিক্ষার গুরুত্বকে স্পষ্ট করে।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Reporter: