চাকমারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা নজরুল ইসলাম সোহেলের
রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার ১০ নম্বর চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নজরুল ইসলাম সোহেল।
স্থানীয়ভাবে পরিচিত নজরুল ইসলাম সোহেল বর্তমানে রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং স্থানীয় মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
নজরুল ইসলাম সোহেল বলেন, নির্বাচিত হলে তরুণ সমাজকে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন এবং একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন।
তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে ভোটাররা কাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।
