পীরগাছায় তেল চুরির মহোৎসব: ৩ ফিলিং স্টেশনকে পৌনে দুই লাখ টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অমান্য করে পাম্প চালুর অভিযোগ​

0
IMG-20260708-WA0022

মোঃসৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছায় জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপির দায়ে তিনটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।​অভিযানে ‘মেসার্স স্বপন ফিলিং স্টেশন’ নামের একটি পাম্পকে জরিমানাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার পরপরই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পাম্পটি পুনরায় চালু করে দেদারছে তেল বিক্রি শুরু করা হয়েছে।​আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তারেক হাসান তাহসিন এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন।​অভিযান চলাকালীন ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:​মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশন: উপজেলার কদমতলী মোড়ের এই পাম্পটিতে প্রতি ১০ লিটার পেট্রোল পরিমাপে ৫২১ মিলি. এবং প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৫৬০ মিলি. কম দেওয়ার প্রমাণ মেলায় সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।​মেসার্স স্বপন ফিলিং স্টেশন: পীরগাছা সদরের এই পাম্পটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে যথাক্রমে ১৭০ ও ৩০০ মিলি.; প্রতি ১০ লিটার অকটেনে ৩১০ ও ৩০০ মিলি. এবং প্রতি ১০ লিটার ডিজেলে যথাক্রমে ২৮০, ১৮০ ও ১৫০ মিলি. কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পাম্পটির কার্যক্রম সাময়িক বন্ধের আদেশ দেওয়া হয়।​মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশন: চৌধুরানী বাজারের এই প্রতিষ্ঠানটিকে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলি. কম দেওয়ার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।​নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প চালুর অভিযোগ:এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়ার কিছু সময় পরই প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপন ফিলিং স্টেশনে আবারও জ্বালানি তেল বিক্রি শুরু হয়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে পাম্প চালু রাখায় স্থানীয় গ্রাহক ও সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।​অভিযান শেষে বিএসটিআই রংপুর অফিসের কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জ্বালানি বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তেল বিক্রিতে যেকোনো ধরনের প্রতারণা ও ওজনে কারচুপি রোধে জনস্বার্থে এ ধরনের কঠোর আইনি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।​এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য স্বপন ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প পুনরায় চালু করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পরবর্তীতে পাওয়া গেলে তা যুক্ত করা হবে।
মোবাইল 01746094195
8/7/26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *