রাস্তা ও ভবনের দৈন্যদশা, দোহারের জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির সভায় উদ্বেগ

0

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী ০৮ নং জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

Presentation4

IMG_20260818_121551

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী ০৮ নং জামালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সকাল ১১ঃ৩০ টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক মণ্ডলী ছিলেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সদস্য ও শিক্ষকরা উদ্বেগের সাথে জানান, বিদ্যালয় ভবনের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বের হয়ে গেছে। ভবনটির জীর্ণদশার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
অবকাঠামোগত ঝুঁকির পাশাপাশি বিদ্যালয়ের সামনের প্রধান রাস্তার বেহাল দশা নিয়েও সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। টানা বৃষ্টির তোড়ে বিদ্যালয়ের প্রবেশপথের রাস্তাটি ভেঙে ও দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টি হলেই রাস্তায় পানি ও কাদা জমে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনের মেরামত ও প্রবেশপথের রাস্তা সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *