পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার নাজেরা ও হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক রেজাউল করিম, আনিছুর রহমান বাবু, ব্যবসায়ী খলিলুর রহমান ও জুয়েল হোসেন।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করেন বক্তারা।
সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আল-কুরআন নূরানী একাডেমির মুহতামিম হাফেজ জাফর আলম।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনা। এ সময় শিক্ষার্থীরা জানাজার নামাজ ও ঈদের নামাজের নিয়মকানুন হাতে-কলমে প্রদর্শন করে এবং সাবলীলভাবে ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতকার্য কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়
