ফুলতলায় কৌশলে ভ্যান চুরি, অসহায় আকাম সরদারের জীবিকার শেষ সম্বল নিয়ে উধাও প্রতারক!

IMG-20261125-WA0013

মো: আল-মাহফুজ শাওন খুলনা।

অত্যন্ত দুঃখজনক ঘটনা! জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে ফুলতলায় গিয়েছিলেন কাটেঙ্গা এলাকার বাসিন্দা মোঃ আকাম সরদার। কিন্তু প্রতারণার শিকার হয়ে হারালেন তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের একজন কোট-প্যান্ট পরিহিত ছিলেন। তাঁরা উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে আকাম সরদারকে সঙ্গে নেন।

পরে উপজেলা মডেল মসজিদের পাশে পৌঁছে কোট-প্যান্ট পরা ওই ব্যক্তি একটি কাগজ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। সরল বিশ্বাসে আকাম সরদার কাগজটি দিতে গেলে সুযোগ বুঝে তাঁর ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

এ ঘটনায় অসহায় হয়ে পড়েছেন আকাম সরদার। প্রতিদিনের পরিশ্রমে যে ভ্যানগাড়ি দিয়ে সংসারের খরচ চালাতেন, সেটিই এখন তাঁর কাছে হারানোর বেদনার কারণ।

মানবিক আবেদন: কারও কাছে ভ্যানগাড়িটির সন্ধান বা অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য থাকলে আকাম সরদারকে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা।

Reporter: