তিসতা ডিগ্রি কলেজে শিক্ষার পরিবেশ ও মানউন্নয়নে আইডি কার্ড বিতরণ

IMG-20261124-WA0034

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় তিসতা ডিগ্রি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গভর্নিং বডির পরামর্শে কলেজের সকল শিক্ষক-কর্মচারীর মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোবব্বাসারুল ইসলাম রাজু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ সারওয়ার আলম, মোঃ মুশফিকুর রহমান, সামছুল হক হাবিল, রফিকুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর আলম সুমন, আবুল কালাম আজাদ, ডেমোনস্ট্রেটর আঃ মাজেদ, মোঃ মহিউদ্দিন ও অফিস প্রধান হোসেন আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী।
আইডি কার্ড বিতরণকালে অধ্যক্ষ শাহ মোবব্বাসারুল ইসলাম রাজু বলেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক-কর্মচারীদের নিজস্ব পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reporter: