কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি সভায় যোগ দিতে সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে কাউনিয়ার ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি বাদল কুমার মন্ডল মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন
