উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম

শিক্ষার পরিবেশ ও উপস্থিতিতে দোহার ইউএনও’র নজরদারি

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি উপজেলার সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় এবং শিলাকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন।