কক্সবাজারে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

IMG-20260811-WA0009

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশ লাইনস্থ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান

সভায় জুলাই মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীকে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

জানা যায়, এর আগেও ওসি শেখ মোহাম্মদ আলী বিভাগীয় পর্যায়ে অপরাধ দমনে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। এছাড়া জেলার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সভায় পুরস্কার প্রদান করা হয়।

মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচারসহ অন্যান্য চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন।

Reporter: