কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

IMG_20260820_171714

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার থেকে শান্ত বাজার সড়কের সেতুর মুখে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা অপসারণ করা হয়। একই সঙ্গে একটি মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সরকার, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব মোশাব্বের আহমেদ কোয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বের হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কচুরিপানা অপসারণের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।

Reporter: