কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় KYSDO Integrated Community Health Initiative Project (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ আকতার জাহান ও তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু, সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী বিডিআর, কৃষিবিদ ডা. ফেরদৌস হাসান জনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওয়াইএসডিও-এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘আমাদের ডাক্তার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ কার্যকর হবে।
কেওয়াইএসডিও’ নির্বাহী পরিচালক সোহেল রানা জানান, KICHIP-এর আওতায় স্বাস্থ্যসেবা কার্ড, কমিউনিটি ফ্যাসিলিটেটর (CF) নেটওয়ার্ক, স্বাস্থ্যসচেতনতা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ‘সুস্থ পরিবার, সুস্থ সমাজ’ গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
