কাউনিয়ায় প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন

IMG_20261023_191948

কাউনিয়া( রংপুর)প্রতিনিধি;


ভরসা গ্রুপ অব ইন্ডাট্রিজের পরিচালক ও হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়াত আশরাফুল হক ভরসার ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আশরান স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকালে স্কুলের পরিচালক এ আর এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য হারাগাছ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ, স্কুলের সহকারী পরিচালক এসএম রব জুপিটার, সরকারি পরিচালক ও নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রথান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, স্কুলের শিক্ষা সচিব মাওলানা আনোয়ারুল ইসলাম,অর্থ সচিব শফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শোক ও স্বরণ সভাটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া। এসময় উপস্থিত ছিলেন স্কুলের উপ-পরিচালক ডাঃ জামাল হোসেন,নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই আল হাদী,শিক্ষক মোহাম্মদ আলী, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম,সহকারী অধ্যাপক ফজলুল হক প্রমূখ।


বক্তারা বলেন স্কুলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আশরাফুল হক ভরসা একজন শিক্ষা বান্ধব মানুষ ছিলেন। শিক্ষার দিক অনগ্রসর ও পিছিয়ে পড়া গ্রাম অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে তিনি এ স্কুলটি প্রতিষ্ঠিত করতে সার্বিক সহযোগিতা করেন। তার অবদান এই এলাকাবাসী চিরদিন স্মরণ করবেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Reporter: