কুড়িগ্রামে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার
কুড়িগ্রাম প্রতিনিধি: ব্রহ্মপুত্র নদের ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কুড়িগ্রামে সরকারি সফরে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সরকারি সফরের অংশ হিসেবে তিনি উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
সফরের শুরুতে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
