কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন

0

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম): ২৯ আগষ্ট শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রয়োজনের কথা শোনেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, তাদের কথা শোনা এবং সুখে-দুঃখে পাশে থাকাই রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের প্রত্যাশা পূরণে সবসময় পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তথ্য ও চিত্র সংগৃহীত

1000183482-1

1000183482

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *