গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জানতে পেরে স্কুলে ফ্যান দিলেন বিএনপি নেতা আমিন আহম্মেদ

0
IMG-20260808-WA0058

মো. আল-মাহফুজ শাওন, খুলনা, প্রতিনিদি
খুলনার লবণচরা থানাধীন মুক্তার হোসেন রোড এলাকার গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে বিদ্যালয়ে প্রয়োজনীয় ফ্যান উপহার দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিন আহম্মেদ।

শিক্ষার্থীদের গরমের কষ্টের কথা জানতে পেরে সম্প্রতি তিনি মানবিক উদ্যোগ নেন। শিশুদের স্বস্তি ও সুন্দর পরিবেশে পাঠদানের বিষয়টি বিবেচনায় নিয়ে গুড মর্নিং প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকের কাছে প্রয়োজনীয় ফ্যানগুলো হস্তান্তর করেন তিনি।

ফ্যান উপহার পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেন। এতে দীর্ঘদিনের গরমের দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন তারা।

এ সময় মো. আমিন আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে লেখাপড়ার সুযোগ করে দেওয়া সমাজের সবার দায়িত্ব। কোমলমতি শিশুদের কষ্টের বিষয়টি জানতে পেরে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজন ও অসুবিধার কথা বিবেচনা করে সহযোগিতা অব্যাহত রাখব।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফ্যান উপহার দেওয়ার জন্য মো. আমিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষার্থীদের স্বস্তির জন্য নেওয়া এ উদ্যোগকে তিনি মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

স্থানীয়রা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান ও কোমলমতি শিক্ষার্থীদের পাশে এভাবে এগিয়ে এলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *