চাঁপাইনবাবগঞ্জে একই গ্রামে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু , এলাকায় শোকের মাতম
মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার দুপুর ১.৩০ টার সময় চরচাকলা মরা নদীর বন্যার পানিতে গোসল করতে গিয়ে একসাথে ৫ জন মেয়ে শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সুমাইয়া (১২) ও সুরাইয়া( ৮) উভয়ের পিতা নিজাম উদ্দিন, সুমাইয়া (১১) ও আদিবা (৯) উভয়ের পিতা মাসুদ আলী এবং শরিফা খাতুন (১১) পিতা শরিফুল ইসলাম, তারা একই গ্রামের বাসিন্দা। শুক্রবারের নামাজের সময় তার বাড়ির পাশে একই সাথে খেলা করছিল এবং বাড়িতে না জানিয়ে একসাথে গোসল করতে গিয়ে ৫ জন একসাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। গ্রামের বাসিন্দা কবিরুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের সময় হাওয়াই গ্রামের মানুষ নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। মহিলারা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলে, এমন সময় তারা একসাথে খেলতে খেলতে নদীতে নেমে পড়ে এবং তারা কেউ সাঁতার কাটতে জানতো না এবং একসাথে একই জায়গায় পানিতে মৃত্যুবরণ করে।
একই গ্রামের ৫ জন ডুবে মৃত্যু মৃত্যুবরণ করে মাসুদ আলীর দুই মেয়ে, নেজাম আলীর দুই মেয়ে এবং শরিফুল ইসলাম এর এক মেয়ে, পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একে একে পাঁচ জনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হয়, কিন্তু তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় অভিজ্ঞ মহল বলছেন, বন্যার পানি ও নদী-খাল বেস্টিত এলাকায় শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের আর সতর্ক থাকা জরুরী। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জলাশয় ও নদীতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।
