চুরি হওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেল শিশু সাকিব, পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল নেতা ইস্তি

IMG-20261013-WA0014

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

খুলনায় সংসারের একমাত্র উপার্জনক্ষম শিশু ভ্যানচালক সাকিবের ভ্যান চুরি হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি । খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবকে নতুন একটি ভ্যান উপহার দেন তিনি।

গত ১ অক্টোবর খুলনার বয়রা এলাকা থেকে সাকিবের ভ্যানটি চুরি হয়ে যায়। ভ্যানটি হারিয়ে সংসারের উপার্জন বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়ে পরিবারটি।

বিষয়টি জানার পর সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় সাকিবের জীবিকার পথ সচল রাখতে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবক দল নেতা ইশতিয়াক আহমেদ ইসতি। তিনি সাকিবের হাতে নতুন একটি ভ্যান তুলে দেন।

নতুন ভ্যান পেয়ে সাকিব আবারও জীবিকা নির্বাহের সুযোগ পেল। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার দৃষ্টান্ত হয়ে থাকবে।

Reporter: