জিয়ানগরে বসতঘরে সিঁদ কেটে চুরি

IMG-20260818-WA0008

জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া (উত্তর) ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহআলম ফরাজীর বসতঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা শাহআলম ফরাজীর বসতঘরে সিঁদ কেটে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুরির ঘটনায় কী কী মালামাল খোয়া গেছে এবং এর আনুমানিক মূল্য কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Reporter: