ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের সহায়তায় খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা

IMG-20260826-WA0008

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ জরুরি সভায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের সমন্বয়ে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। অসুস্থ নেতাকর্মী ও সাধারণ রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

খুলনা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মানবিক সহায়তা—এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে তারা মাঠপর্যায়ে কার্যক্রম চালিয়ে যাবেন। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সভায় খুলনা মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter: