দিনাজপুর জেলা কারাগারে জেল সুপারের বিদায় ও নবাগত জেল সুপারের যোগদান

IMG-20260810-WA0028

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার জনাব আবু নূর মোঃ রেজা মহোদয়ের বদলিজনিত বিদায় এবং নবাগত জেল সুপার জনাব মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া মহোদয়ের যোগদান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

দায়িত্ব পালনকালে জেল সুপার আবু নূর মোঃ রেজা তাঁর দায়িত্বশীল নেতৃত্ব, আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারের প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বদলিজনিত বিদায়ে দিনাজপুর জেলা কারাগারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর আগামী কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

এদিকে, নবাগত জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া মহোদয়ের যোগদানে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাঁর দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে দিনাজপুর জেলা কারাগারের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা এবং সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিদায়ী ও নবাগত দুই জেল সুপারকে ঘিরে দিনাজপুর জেলা কারাগারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ হোক বিদায়, শুভ হোক নতুনের পথচলা।

Reporter: