পীরগাছায় ঐতিহ্যবাহী দই-মিষ্টি নিয়ে বিশেষ আয়োজন​

IMG-20260914-WA0004


মোঃসৈয়দ আলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা রোড সংলগ্ন দামুরচাকলা বাজারে যুক্ত হয়েছে খাঁটি ও ঐতিহ্যবাহী দই-মিষ্টির বিশেষ সমাহার। স্থানীয় ক্রেতাদের হাতে বগুড়া ও গাইবান্ধার বিখ্যাত মিষ্টির স্বাদ সহজে পৌঁছে দিতে এই ব্যবসায়িক উদ্যোগ নেওয়া হয়েছে।​উক্ত প্রতিষ্ঠানে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে বগুড়ার বিশ্বখ্যাত মিষ্টি দই, টক দই, বেবি সুইটস, চমচম, কাটা মিষ্টি, ল্যাংচা, কালোজাম, কটকটি, নিমকি ও বিশেষ লাড্ডু।

এছাড়া ক্রেতাদের পছন্দের তালিকায় থাকা গাইবান্ধার সুস্বাদু রসমালাই, হরেক রকমের ঠান্ডা ও কোমল পানীয় এবং দৃষ্টিনন্দন বার্থডে কেকসহ বৈচিত্র্যময় পণ্য সামগ্রী এখানে নিয়মিত পাওয়া যাচ্ছে।​

প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ আজিজুল ইসলাম বাবু জানান, ক্রেতাসাধারণের কাছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

যেকোনো পারিবারিক, সামাজিক কিংবা সরকারি-বেসরকারি অনুষ্ঠানের জন্য আগাম দই ও মিষ্টির অর্ডার গ্রহণ করা হচ্ছে।​স্থানীয়রা জানান, হাতের নাগালে আঞ্চলিক ঐতিহ্যবাহী মিষ্টি সামগ্রী মেলায় সময় ও অর্থ দুটোই বাঁচছে। পণ্যের মান ও স্বাদ বজায় রাখার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত ক্রেতারা।যোগাযোগ করুন মোবাইল 01704877284

Reporter: