ফ্যামিলি ও কৃষক কার্ডের নামে টাকা চাইলে প্রতিরোধের আহ্বান

IMG-20260905-WA0084

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে প্রায় ৩০০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

শনিবার সকাল ১১টায় তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা নিম্নআয়ের মানুষের মধ্যে এ সহায়তা স্বস্তি এনে দিয়েছে বলে জানান উপকারভোগীরা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস, এম দারদা, সহকারী প্রকৌশলী ও প্রশাসনিক অফিসার মোঃ ওয়াজেদুল হক রুবেল, প্রশাসনিক কর্মকর্তা মো. মুক্তাল হোসেন এবং জেলা পরিষদের প্রশাসকের সিএ রবিউল ইসলাম

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেকেন্দার আলী বি,এস,সি, বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক উকিল মিয়া সহ সংশ্লিষ্টরা।

ত্রাণ পেয়ে বালাপাড়া ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষ জেলা পরিষদের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কর্মহীন ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাড়তি দামের কারণে অসহায় পরিবারগুলোর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজস্ব তহবিলের অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে জানান সংশ্লিষ্টরা।

Reporter: