বিশ্বনাথে নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা চাক্কু শামীম কে আসামি করে মামলা

IMG-20260915-WA0014

আবদুল হামিদ রানাবিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন পর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল বাদী হয়ে গতকাল সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদ কে প্রধান আসামি করে আরও ১৯জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে ৩০-৪০জন। মামলা নং ১১। আসামিরা সবাই নিষিদ্ধ আ.লীগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীর। ঘটনার ৬দিন ফেরিয়ে গেলেও হামলাকারী সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলছে তাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি। নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন।

ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Reporter: