মাদক প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজ ও দেশকে রক্ষায় পিরোজপুরে জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ২১ আগস্ট পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ নেয়। পিরোজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা প্রশাসনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না বরং পরিবার সমাজ ও গোটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মাদককে না বলুন আসুন ঐক্যবদ্ধ হই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিই এমন নানামুখী স্লোগান নিয়ে সাধারণ মানুষ সামাজিক কর্মী ও তরুণ সমাজকে বাঁচান মাদকের বিরুদ্ধে আসার আহবান জানান।
আয়োজকরা জানান মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
