রাজীবপুরে দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিরাপদ পানি নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সায়েকুল হাসান খান।
উদ্যোক্তারা জানান, সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর নিরাপদ পানির সংকট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। টিউবওয়েল বিতরণের ফলে এসব পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে কিছুটা হলেও স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সংগঠনের প্রতি আহ্বান জানান।
