মাদককে না বলুন, মাদক ছেড়ে মাঠে চলুন’— পিরোজপুরে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট
‘মাদককে না বলুন, মাদক ছেড়ে মাঠে চলুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জননেতা মাসুদ সাঈদী। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
