রংপুরে দুই দিন ব্যাপী চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া

IMG-20261027-WA0062

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকায়ইনিশিয়েটিভ সোসাইটি সি আই এস র নর্থ বেঙ্গল নার্সিং কলেজ অডিটোরিয়ামে জরুরী স্বাস্থ্য সেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়, দুদিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সাবরিনা সুলতানা, মেডিকেল অফিসার গুড হেলথ রংপুর অর্ক রায়, প্রশাসনিক কর্মকর্তা গুড হেলথ বিশ্বজিৎ রায়, এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা স্থানীয় এনজিও প্রতিনিধি ভলেন্টিয়ার গ্রুপ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠানে জরুরী স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, সিপিআর সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান আহত ব্যক্তিদের উদ্ধার কার্য এবং জরুরী পরিস্থিতিতে নারী ও শিশু নিরাপত্তায় উপর জোর আরোপ করা হয়।

Reporter: