রাজশাহীতে চলছে বৃক্ষ মেলা

IMG-20260824-WA0011

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী শহরের চিড়িয়াখানার পাশে নজরুল ভিলেজ, এ চলছে বৃক্ষ মেলা । অসাধারণ সুন্দর একটা পরিবেশে এই মেলায় রয়েছে , অনেক সুন্দর, সুন্দর , গাছের চারা । মূলত যে সকল প্রতিষ্ঠানের নার্সারী আছে , তারাই এই মেলায় অংশগ্রহণ করেছেন। মেলা সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত একটা টানা চলছে । ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ,চলছে এই মেলা । রাজশাহীর সকল শ্রেণীর মানুষের জন্য কমমূল্যে গাছের চারা কেনার এই যে সুযোগ তৈরি হয়েছে । আম, জাম কাঠাল, পেপে , পেয়ারা সহ সকল ধরনের ফলের চারা । ফুলের চারা রয়েছে এই বৃক্ষ মেলায় ।মেলায় ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রয়েছে প্রচুর ইনডোর গাছ । এই সকল ইনডোর গাছের বৈশিষ্ট্য হলো , দিনের পর দিন একটা টবে গাছটা ঘরের ভেতর রাখলে কোন সমস্যা হয় না। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ।

বর্ষার এই সময়টা গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় । তাই বৃক্ষ মেলা এই বর্ষার মৌসুমে হয়ে থাকে ।

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে । আপনার বাড়ীর পাশে, ফাকা জায়গার বৃক্ষরোপ করেন ।

সবুজ বাংলাদেশ,
সবার আগে বাংলাদেশ। এই হোক আমাদের প্রত্যয় ।

Reporter: