রাজিবপুরে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
মোঃ হাফিজুর রহমান (রাজিবপুর,: রৌমারী প্রতিনিধি) আজ ১৩ আগষ্ট
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান” পালনের লক্ষ্যে পরিচ্ছন্ন ক্যাম্পাস- সুস্থ সমাজ- এই স্লোগানকে সামনে রেখে উপজেলা ছাত্রদল ও রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
“পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ সমাজ”।


