রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন আহত ২ জন
রৌমারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত আহত আরো ২ জন
রাজিবপুর প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজ বাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক সহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের রৌমারী উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ১ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য দুজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে….
তবে নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সতর্কবার্তা: রাস্তায় চলাচলের সময় গাড়ির চালকসহ যাত্রী এবং পথচারী সকলকে সতর্কতা এবং ধীর স্থিরভাবে চলা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই খেয়াল রাখা দরকার।


