রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক
রাজিবপুর ও রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁর বসতবাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা ২০০ পিস ইয়াবার ওজন ২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
অভিযানে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে।


