র‍্যাবের ডগ স্কোয়াডের ৮টি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি

0
21388

21386-1

আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে রাজধানী ঢাকার মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে অপারেশনাল কাজে ব্যবহৃত ৫টি ল্যাব্রাডর ও ৩টি জার্মান শেফার্ডসহ মোট ৮টি প্রশিক্ষিত কুকুরের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে।কুকুরগুলোর নাম: ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো, হেইডি জুনিয়র ও উইংক। (বয়সসীমা: ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাস) র‍্যাবের ডগ স্কোয়াড থেকে এই ৮টি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে তোলা হয়। আগ্রহী ক্রেতারা এক হাজার টাকা জামানত জমা দিয়ে এই নিলামে অংশ নেন। নিলামে ৮টি কুকুরই বিক্রি হয়ে যায়। একটি জার্মান শেফার্ড জাতের কুকুরের সর্বোচ্চ দাম উঠেছে ২৬,০০০ টাকা। বয়সজনিত কারণে অবসরপ্রাপ্ত এই কুকুরটি কেনার জন্য ক্রেতাদের মধ্যে দারুণ উৎসাহ দেখা যায় এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ ডাককারী নিয়ম অনুযায়ী ১০% আয়কর ও ১৫% ভ্যাটসহ মূল্যে কুকুরটি নিজের করে নেন।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *