রবিউল ইসলাম রুবেলের জন্মদিনে যুবদলের খাদ্য বিতরণ কর্মসূচি
মো: আল-মাহফুজ শাওন , খুলনা :
খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষ ও অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচিতে সোনাডাঙ্গা থানা যুবদলের নেতা মোহাম্মদ কলিমুল হক তামিম এবং ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল আহমেদের সহযোগিতায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষ, গরিব ও অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
খাদ্য বিতরণ শেষে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়-দুঃস্থদের সহযোগিতা করাই সামাজিক দায়িত্ব। জন্মদিনের মতো ব্যক্তিগত আনন্দের দিনকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হলে তা সমাজে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।
কর্মসূচিতে স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
