IMG-20260809-WA0019

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উখিয়া, কক্সবাজার ইউনিটে কর্মরত এএসআই (সঃ) মোঃ রুবেল হোসাইন (বিপি-৯৫১৪১৬৮০৩৬)-এর আকস্মিক মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ তথা আর্মড পুলিশ ব্যাটালিয়ন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ পুলিশ সদস্যকে হারিয়েছে। কর্মজীবনে তাঁর দায়িত্বশীলতা, সততা, কর্তব্যনিষ্ঠা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা সকলের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ইউনিটের সহকর্মীদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দেন।
একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, তিনি যেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ক্ষমতা দান করেন।
(আমিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *