অটো রিকশা আটক করায় পুলিশকে মার মুখী আচরণ চালকের

0
21104-1

রাজধানীর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট প্রতিদিনের মতোই নিজের দায়িত্ব পালন করছিলেন। ঢাকার মহাসড়কে অটো রিকশা নিষিদ্ধ থাকা সত্ত্বেও রিকশা নিয়ে মহাসড়কে যাওয়ায় পথে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অটো রিকশাটি গতি রোধ করে তা আটক করলে চালক রাগান্বিত হয়ে এক পর্যায়ে পুলিশ কে মার মুখী আচরণ করেন। চালকের দাবি অটো রিকশা  বন্ধ করে দেওয়া হোক বা কোন সুনির্দিষ্ট অনুমোদন পত্র অথবা লাইসেন্সের আওতায় আনা হোক। চালক আরো বলেন প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা লেনের ব্যবস্থা করে দেওয়া হোক। প্রতিদিন এরকম ডাম্পিং এর টাকা যোগাড় করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। একপর্যায়ে চালক চিৎকার করে বলেন পুলিশ চাঁদাবাজ পুলিশ প্রতিদিন এভাবে চাঁদাবাজি করছে একপর্যায়ে পুলিশকে মারতে তেরে আসেন চালক। পরবর্তীতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট অটো রিকশাটি শাহবাগ ডাম্পিং জোনে হস্তান্তর করে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *