উত্তরখানে ১৪ বছরের কিশোরী ধর্ষণ : আসামি গ্রেফতার

0
21147

রাজধানীর উত্তরখান এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণ হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায় এতিম কিশোরী উত্তরখান এলাকায় তার এক আত্মীয়র বাসায় বসবাস করত। এলাকার বখাটে যুবক (১) আবির হোসেন ও (২) প্রিন্স মোহাম্মদ শুভ প্রায়ই কিশোরীকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিলে কিশোরী নারাজি পোষণ করলে বখাটে যুবক আবির হোসেন ও প্রিন্স মুহাম্মদ শুভ পালা ক্রমে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে। অভিযুক্ত ধর্ষণকারী আবির হোসেন এর বাড়ি মাদারীপুর এবং প্রিন্স মুহাম্মদ শুভ এর বাড়ি উত্তর খান হেলাল মার্কেট মাদারবাড়ী এলাকায় । ধর্ষণের খবর পেয়ে উত্তরখান থানা পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করতে কাজ শুরু করে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এর নেতৃত্বে দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে উত্তরখান থানা পুলিশ সক্ষম হয়।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *