কমলনগরে দেশি-বিদেশি উন্নত জাতের চারার নির্ভরযোগ্য ঠিকানা ‘আদর্শ মেঘনা নার্সারী’

0
IMG-20260807-WA0048

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে কৃষক ও বাগানপ্রেমীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে ‘আদর্শ মেঘনা নার্সারী’। দেশি-বিদেশি উন্নত জাতের ফলদ, ফুল ও মসলা জাতীয় গাছের মানসম্মত চারা সুলভ মূল্যে সরবরাহ করে প্রতিষ্ঠানটি এলাকায় সবুজায়ন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নার্সারীটিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাতৃকলমের ফলদ, পুষ্পজাতীয় ও মসলা জাতীয় গাছের চারা পাওয়া যায়। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ের ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে চারা সংগ্রহ করতে পারছেন। অভিজ্ঞ পরিচর্যা ও আধুনিক পদ্ধতিতে প্রতিটি চারা উৎপাদন করায় এর গুণগত মান ও বেঁচে থাকার হারও সন্তোষজনক বলে জানিয়েছেন ক্রেতারা।

চলতি বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও শৌখিন বাগানপ্রেমীরা তাদের চাহিদা অনুযায়ী চারা সংগ্রহ করছেন। পছন্দের গাছ সহজলভ্য হওয়ায় ক্রেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

প্রতিষ্ঠানের পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো কৃষক ও বাগানপ্রেমীদের হাতে শতভাগ খাঁটি ও উন্নত জাতের মাতৃকলমের চারা পৌঁছে দেওয়া। ফলদ, মসলা ও অন্যান্য গাছের চাষ সম্প্রসারণের মাধ্যমে সবাই যেন অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

ঠিকানা: আদর্শ মেঘনা নার্সারী, হাজিরহাট (মেঘনা মোড়), কমলনগর, লক্ষ্মীপুর।

যোগাযোগ:
পাইকারি ক্রয়ের জন্য: ০১৮৭৮-২২৬২৬৩, ০১৯৩৩-৩৫৩১২২
নার্সারী: ০১৮০৬-৬৮১৩৭৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *