কাউনিয়ায় মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড

0
IMG_20260727_201553

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলার বাহাগিলী গ্রামের বাবু (৪০) নামের এক মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।


থানা সূত্রে জানা গেছে উপজেলার ৩ নং ইউনিয়নের বাহাগিলী গ্রামের সোলেমান মিয়ার পুত্র বাবু মিয়া (৪০) সোমবার বিকালে মাদক সেবনের দায়ে তাকে পুলিশ আটক করে পরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।


পরে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *